সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করল জয়পুর থানায় পুলিশ। বুধবার দুপুরে জয়পুর থানার ঝিখিরা এলাকা থেকে প্রিয়াঙ্কা রায় (৩২) নামে গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা খুন করেছে। মৃতার বাপের বাড়ির লোকেরা ৬ জনের নামে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতার স্বামী সুনন্দ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও মৃতার বাপের বাড়ি সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে খানাকুলের বাসিন্দা প্রিয়াঙ্কার সঙ্গে ঝিখিরার বাসিন্দা সুনন্দর বিয়ে হয়। তাদের একটি সাত বছরের ছেলে এবং ১৭ মাসের একটি মেয়ে আছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে প্রিয়াঙ্কার উপর শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। তাকে ঠিকমত খেতে দেওয়া হত না বলে অভিযোগ তাঁদের। মৃত গৃহবধূর বাপের বাড়ি সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেরা তার অসুস্থতার কথা জানায়। যদিও পরে বাপের বাড়ির লোকেরা হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখেন। মৃতার দাদা পলাশ বেরা বলেন, আমরা বোনকে আমার ভগ্নিপতি সহ তার পরিবারের লোকেরা খুন করেছে। আমরা চাই, পুলিশ দোষীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির



