Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে নর্দমা থেকে বেরচ্ছে ইট, ঝুড়ি, ভাঙা বালতি, প্লাস্টিক প্যাকেট

বারুইপুর পুরসভা এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়ে বেরচ্ছে ইট, ঝুড়ি, ভাঙা বালতি, প্যাকেট। দেখে তাজ্জব বাইরে থেকে আসা সাফাইকর্মীরা।

বারুইপুরে নর্দমা থেকে বেরচ্ছে ইট, ঝুড়ি, ভাঙা বালতি, প্লাস্টিক প্যাকেট
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর পুরসভা এলাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়ে বেরচ্ছে ইট, ঝুড়ি, ভাঙা বালতি, প্যাকেট। দেখে তাজ্জব বাইরে থেকে আসা সাফাইকর্মীরা। একে নর্দমা নিয়মিত পরিষ্কার করা হয় না বলে নাগরিকদের অভিযোগ। তারপর সেখানে যদি এমনসব জিনিস জমা করা হয়, তবে জল যাবে কী করে, সেই প্রশ্নই তুলছেন এলাকাবাসীরা।

Advertisement

এলাকার অধিকাংশ বাসিন্দা মনে করেন, পুরসভার এই ব্যাপারে কড়া পদক্ষেপ করা উচিত। তাঁরা বলেন, নর্দমায় এমনসব জিনিস যে বা যাঁরা ফেলছেন, তাঁদের জরিমানা করা দরকার। যাঁদের বাড়ির কাছে নর্দমা, তাঁরাই এই অন্যায়টি করছেন। পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের দায়িত্বে থাকা কাউন্সিলার সুভাষ রায়চৌধুরী বলেন, পুরসভা থেকে নাগরিকদের বালতি দেওয়া হচ্ছে আবর্জনা জমা করার জন্য। কিন্তু তারপরেও নর্দমায় ভাঙা ঝুড়ি, প্যাকেট ফেলে দেওয়া হচ্ছে। একমাত্র নাগরিকরা সচেতন হলেই এটা বন্ধ করা যাবে। 
বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ড। কিছু ওয়ার্ডে নর্দমার ভিতরের পলি তুলে পরিষ্কারের জন্য বারুইপুরের গ্রামীণ এলাকা থেকে সাফাইকর্মীদের এনেছে পুরসভা। তাঁরাই এই পরিষ্কারের কাজ করছেন। 
তবে নাগরিকদের প্রশ্ন, ওয়ার্ডে নিযুক্ত সাফাইকর্মীরা কেন এতদিন ধরে ওইসব পলি তুলে পরিষ্কার করেননি? অনেকেই বলেন, ওয়ার্ডের সাফাইকর্মীরা শুধুমাত্র নর্দমার উপর থেকে আবর্জনা তুলে চলে গিয়েছেন। এমন দায়সারা কাজের জন্যই পুরসভাকে বাইরে থেকে লোক এনে নর্দমার পলি তোলাতে হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ