Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোর্ডের পরীক্ষায় জলপাইগুড়িতে কৃতীদের ল্যাপটপ, সংবর্ধনা

বোর্ডের পরীক্ষায় জলপাইগুড়িতে কৃতীদের ল্যাপটপ, সংবর্ধনা
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষায় কৃতীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা সহ ল্যাপটপ, চকোলেট ও মিষ্টি তুলে দেওয়া হল। বুধবার নতুন বছরের প্রথম দিনে জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাতজন কৃতীকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলা ও ইংরেজি মাধ্যমের বোর্ডের পাশাপাশি হাই মাদ্রাসার পরীক্ষায় ২০২৪ সালে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন তাঁরা। জেলাশাসক শমা পারভীন ওইসব পড়ুয়ার হাতে এদিন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার পাশাপাশি ল্যাপটপ, চকোলেট তুলে দেন। এদিন যাঁদের সংবর্ধিত করা হয়, তাঁদের মধ্যে জলপাইগুড়ি সদর ছাড়াও ময়নাগুড়ি, ধূপগুড়ি ও রাজগঞ্জের পড়ুয়া ছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ