Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বারদুয়ারি হাটের কাছে গন্ধগোকুল উদ্ধার

বারদুয়ারি হাটের কাছে গন্ধগোকুল উদ্ধার
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিক্রির আগেই রায়গঞ্জের বারদুয়ারি হাট সংলগ্ন এলাকা থেকে একটি গন্ধগোকুল বা ভাম বেড়ালকে উদ্ধার করল রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংগঠন। সংস্থাটির অন্যতম সদস্য গৌতম তান্তিয়া বলেন, ঘটনাটি মঙ্গলবার রাতের। আমাদের সদস্য ধীরাজ হালদার বারদুয়ারি এলাকায় এক ব্যক্তির কাছে প্রথমে এই ভাম বিড়ালটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখেন।  এরপরই ব্যক্তিটিকে জানতে চাওয়া হয়, ভাম বিড়ালটিকে কোথায় নিয়ে যাচ্ছে সে। লোকটি বলে, ১হাজার ২০০টাকায় এটি বিক্রি করবে। এরপরই আমরা খবর পেয়ে রায়গঞ্জ শহর থেকে ওই এলাকায় যাই। বেগতিক দেখে লোকটি তখন খাঁচা ফেলে দিয়ে পালিয়ে যায়। আমরা সেটিকে  উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিয়েছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ