Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানের উল্লাসে নবনির্মিত ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছে সরকারি বাস, সমস্যায় যাত্রীরা

বর্ধমানের উল্লাসে নবনির্মিত ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছে সরকারি বাস, সমস্যায় যাত্রীরা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উল্লাসে নবনির্মিত ওভারব্রিজের উপর দিয়ে সরকারি বাস চলে যাওয়ায় যাত্রীরা সমস্যায় পড়েছেন। অনেকেই কলকাতা বা আসানসোল যাওয়ার জন্য নীচে অপেক্ষা করেন। বাস না দাঁড়ানোয় দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে আসানসোল বা দুর্গাপুরের যাত্রীরা সমস্যায় পড়ছেন। এক আধিকারিক বলেন, সরকারি বাসগুলি ওভারব্রিজের নীচের রাস্তা দিয়ে যাওয়ার কথা। অনেক বাসই সেটা করছে। কিন্তু কিছু বাস উপর দিয়ে চলে যাচ্ছে। বিশেষ করে দুর্গাপুর বা আসানসোলের দিক থেকে যেসব বাসগুলি আসছে সেগুলি উপর দিয়ে যাচ্ছে। এটা হতে থাকলে যাত্রীরা সমস্যায় পড়বেন। সরকারি প্রতিটি বাসের উল্লাসে ‘স্টপেজ’ দেওয়ার কথা। এক বাস চালক বলেন, নীচের দিকেই বেশি বাস যাচ্ছে। উল্লাসের যাত্রী বাসে না থাকলে সেক্ষেত্রে ওভারব্রিজের উপর দিকে যাচ্ছে। তবে সেটা হবে না। পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ দপ্তরের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি বলেন, এমনটা হওয়া উচিত নয়। ওভারব্রিজের নীচের দিকে বাস না চলাচল করলে যাত্রীরা দুর্ভোগে পড়বেন। কয়েক দিনের মধ্যে বৈঠক রয়েছে। সেখানে বিষয়টি তোলা হবে। 
Advertisement
উল্লাস মোড়ে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলেন, বর্ধমান থেকে কলকাতা যাওয়ার জন্য সরকারি বাস রয়েছে। কিন্তু আসানসোল বা দুর্গাপুর যাওয়ার বাস এখান থেকে ছাড়ে না। এতদিন অনাময় হাসপাতালের কাছে বাস থামত। এখন সেটা না হলে আসানসোল বা দুর্গাপুরের যাত্রীরা বাস ধরবে কোথায়। প্রতিটি বাসের নীচের রাস্তা দিয়ে যাওয়া উচিত। সকালের দিকে বাসের সংখ্যাও বাড়ানো দরকার। তা নাহলে যাত্রীদের দুর্ভোগ বাড়বে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ