Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানের নার্সিংহোমে প্রসূতিকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ

বর্ধমানের নার্সিংহোমে প্রসূতিকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের ইন্দ্রপ্রস্থ বাবুরবাগে একটি নার্সিংহোমে প্রসূতিকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। প্রতিবাদে রোগীর পরিবারের লোকজন নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান। 
Advertisement
তাঁরা বর্ধমান থানাতেও লিখিত অভিযোগ করেছেন। রোগীর পরিবারের লোকজনদের দাবি, নার্সিংহোমে ভর্তির পর ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাঁরা এক চিকিৎসককে প্রেসক্রিপশন দেখান। তারপরই তাঁরা জানতে পারেন, চিকিৎসক যে ওষুধ দিয়েছেন তা ওই রোগীকে দেওয়া হয়নি। ভুল ওষুধ দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষর দাবি, ভুল ওষুধ দেওয়া হয়নি। রোগীকে জেনেরিক ওষুধ দেওয়া হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 
সম্পর্কিত সংবাদ