Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানের নবাবহাটে লরির ধাক্কায় যুবকের মৃত্যু,চাঞ্চল্য

বর্ধমানের নবাবহাটে লরির ধাক্কায় যুবকের মৃত্যু,চাঞ্চল্য
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানের নবাবহাট এলাকায় লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম রামপ্রসাদ মুর্মু(৩৪)। বর্ধমান থানার ফাগুপুরে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিনি একটি লরি ধোয়ার কাজ করছিলেন। সেসময় পিছন থেকে অন্য একটি লরি তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস লরিটি বাজেয়াপ্ত করেছে। 
Advertisement
ভাতারে কীটনাশক খেয়ে যুবক আত্মঘাতী: ভাতার থানার বড়বেলুনে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম ইন্দ্রজিৎ হাটি(২১)। মঙ্গলবার বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা। 
শক্তিগড়ে সাপের কামড়ে মহিলার মৃত্যু: শক্তিগড় থানার কাঁদরসোনা গ্রামে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম নমিতারানি সাঁতরা(৪৯)। মঙ্গলবার সকালে জমিতে কাজ করার সময় তাঁর ডান পায়ে সাপে কামড়ায়। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
সম্পর্কিত সংবাদ