Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানের ১৫ নম্বর ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উৎসাহ তুঙ্গে

বর্ধমানের ১৫ নম্বর ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উৎসাহ তুঙ্গে
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের ১৫নম্বর ওয়ার্ডে ছাইগাদা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে এলাকার বাসিন্দাদের উৎসাহ ছিল তুঙ্গে। কচিকাঁচাদের পাশাপাশি বড়রাও খেলায় অংশগ্রহণ করেন। ছোটদের জন্য লেবু দৌড়, অঙ্ক দৌড়ের মতো মজাদার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওয়ার্ডের কাউন্সিলার নিমাই মজুমদার বলেন, বড়দের জন্য পুসিং বল, উইকেট বল থ্রো, বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এছাড়া সর্বসাধারণের জন্য ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতার আয়োজন ছিল। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সেই অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারদের পাশাপাশি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিল। বিধায়ক কাউন্সিলারের এই উদ্যোগের প্রশংসা করেন। এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বেশকিছু শর্ত দেওয়া হয়েছিল। প্রতিযোগীদের বয়সের প্রমাণপত্র আনতে বলা হয়েছিল। ৫-১৮ বছর বয়সি প্রতিযোগীদের জন্য আলাদা খেলার আয়োজন করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ