Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে যুবকের অস্বাভাবিক মৃত্যু

বর্ধমানে যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার খালাসিপাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘরে বাঁশের কাঠামোয় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম শিবা সিং(২০)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তাঁর আত্মহত্যার পিছনে প্রণয়ঘটিত কারণ থাকতে পারে বলে পরিবারের দাবি।
Advertisement
দুর্গাপুরে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু: দুর্ঘটনায় জখম হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম দেবজ্যোতি রায়(১৯)। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগরে তাঁর বাড়ি। কিছুদিন আগে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় তিনি অটো ধরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। দুর্গাপুর হাসপাতালে চিকিৎসার পর দিনকয়েক আগে তিনি বাড়ি ফেরেন। বাড়িতে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তিনি মারা যান।
সম্পর্কিত সংবাদ