সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের খালাসিপাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম মহম্মদ আব্দুল রাকিব(২৯)। বৃহস্পতিবার সকালে ঘরে বাঁশের কাঠামোয় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি দড়ি কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।
Advertisement
গলসিতে পথ দুর্ঘটনায় মৃত্যু: গলসি থানার তিরিঙ্গিতে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর সঙ্গীও। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের নাম জামাত আলি মল্লিক(১৯)। বর্ধমান থানার ঢোলনা গ্রামে তাঁর বাড়ি। বুধবার দুপুরে বন্ধুর সঙ্গে বাইকে করে কুলগড়িয়া চটিতে যাচ্ছিলেন তিনি। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় তিরিঙ্গি মোড়ের কাছে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। তাতে তাঁরা জখম হন। গলসি থানার পুলিস তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক জামাতকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, মঙ্গলকোট থানার গুপিনপুরে গাড়ির ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম পরেশ মাঝি(৫৫)। মঙ্গলকোট থানার ইরসণ্ডা গ্রামে তাঁর বাড়ি।



