Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে যুবক, যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার

বর্ধমানে যুবক, যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার আমাড় গ্রামে যুবক ও যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে মাঠে জামগাছে একসঙ্গে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। যুবতীর কাছ থেকে একটি আধার কার্ড পাওয়া গিয়েছে। তাতে সুকুরমণি হেমব্রম লেখা রয়েছে। যুবকের নাম চুনারাম মাণ্ডি বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডে তাঁর বাড়ি। যুবতীর বাড়ি মালদহে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন গ্রামে হাট বসেছিল। যুবক-যুবতীকে মাঠের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণ পর তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। 
Advertisement
বর্ধমান শহরে লরির ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু: বর্ধমান শহরের আঁজিরবাগানে লরির ধাক্কায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জয় দাস(৫৩)। তাঁর বাড়ি শহরের কাঞ্চননগরের মন্তেশ্বরতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় আঁজিরবাগানের কাছে একটি লরি তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাতে তিনি মারা যান। পুলিস লরিটিকে বাজেয়াপ্ত করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ