Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান থেকে হলদিয়া নতুন বাস চালু  

বর্ধমান থেকে হলদিয়া নতুন বাস চালু
 
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান থেকে হলদিয়া আরও একটি নতুন বাস চালু হল। বুধবার বাস পরিষেবার উদ্বোধন করেন জেলাশাসক আয়েশা রানি এ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, বিধায়ক নিশীথ মালিক, আরটিও গোবিন্দ নন্দী প্রমুখ। পরিবহণ দপ্তর জানিয়েছে, প্রতিদিন সকালে বাসটি আলিশা বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। বিকেলে ফের হলদিয়া থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেবে। বাসটি ধর্মতলা হয়ে হলদিয়া যাবে। আগামী দিনে বর্ধমান থেকে আরও কয়েকটি রুটের বাস পরিষেবা চালু হতে চলেছে। যাত্রীর সংখ্যা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীরা এসবিএসটিসির পরিষেবা উন্নত করার দাবি জানিয়েছে। অনেক বাসের ফিটনেস নেই বলে অভিযোগ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ