Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান স্টেশনে যাত্রীর আইফোন চুরির ঘটনায় ধৃত যুবক

বর্ধমান স্টেশনে যাত্রীর আইফোন চুরির ঘটনায় ধৃত যুবক
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান স্টেশনের দ্বিতীয় শ্রেণির বিশ্রামকক্ষ থেকে যাত্রীর আইফোন চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে জিআরপি। ধৃতের নাম সুরজ মাহাত ওরফে কাঞ্চা। বাড়ি বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকায়। শুক্রবার ভোরে বর্ধমান স্টেশন এলাকা থেকে তাকে পাকড়াও করে জিআরপি। ফোন চুরির কথা ধৃত কবুল করেছে বলে জিআরপির দাবি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আইফোন উদ্ধারের জন্য ধৃতকে তিনদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় জিআরপি। সেই আবেদন মঞ্জুর করেছেন সিজেএম। জিআরপি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার বাসিন্দা প্রশান্ত শীল ব্যবসায়িক কাজে বর্ধমানে এসেছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ