Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান স্টেশনে যাত্রী প্রতীক্ষালয় থেকে সোনার গয়না সহ ব্যাগ চুরি, ধৃত বৃদ্ধ

বর্ধমান স্টেশনে যাত্রী প্রতীক্ষালয় থেকে সোনার গয়না সহ ব্যাগ চুরি, ধৃত বৃদ্ধ
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় থেকে সোনার গয়না সহ ব্যাগ চুরির ঘটনায় ৭০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে জিআরপি। ধৃতের নাম জীবন রাও। বাড়ি হুগলির চুঁচুড়া থানার ব্যান্ডেল এলাকায়। শনিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে চুরির কথা ধৃত স্বীকার করেছে। তার ঘরের বিছানার তলা থেকে চুরি হওয়া কিছু সোনার গয়না উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ