নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার বর্ধমান স্টেশন থেকে আরপিএফ চারটি ফ্যালকন পাখি সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃত পাচারকারীর নাম মহম্মদ সনু। তার বাড়ি বিহারের পাটনায়। সেখান থেকে দু’টি ব্যাগে ভরে পাখিগুলি বর্ধমানে আনে। পাঁচ নম্বর প্লাটফর্মে তাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে আরপিএফ জেরা শুরু করে। পরে ব্যাগে তল্লাশি চালাতে গিয়ে দু’টি ব্যাগের মধ্যে চারটি বিশেষ প্রজাতির পাখি উদ্ধার করে। পাখিগুলি বনদপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, এই পাখি দ্রুত গতিতে উড়তে পারে। পাচারকারী জানিয়েছে, বর্ধমানে এক ব্যক্তির আসার কথা ছিল। তাকে সে চিনত না। তার হাতে পাখিগুলি তুলে দিয়ে কয়েক হাজার টাকা সে কমিশন পেত।-নিজস্ব চিত্র



