Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু, বিচারবিভাগীর তদন্তের নির্দেশ

বর্ধমানে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু, বিচারবিভাগীর তদন্তের নির্দেশ
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: অনাময় সুপারস্পেশালিটি উইং হাসপাতালে এক সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। সোমবার রাতে বর্ধমান সংশোধনাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে অনাময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হলে মঙ্গলবার ভোরে সেখানেই মারা যান। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে শক্তিগড় থানার পুলিস। মৃত গণেশ দাসের(৬৩) বাড়ি মঙ্গলকোট থানার গোবর্ধনপুরে। ১৯৯২ সালের একটি খুনের মামলায় তাঁকে কারাদণ্ড দিয়েছিল আদালত। সেই থেকে তিনি বর্ধমান সংশোধনাগারে ছিলেন। বন্দিমৃত্যু নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বর্ধমানের সিজেএম। ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
Advertisement
গলসিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী: গলসি থানার বড়মুড়িয়ায় কীটনাশক খেয়ে এক কলেজছাত্রী আত্মঘাতী হয়েছেন। তিনি গলসি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সোমবার রাতে বাড়িতেই তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃতার মা জানান, ওই ছাত্রীর সঙ্গে এক সহপাঠীর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু আমার স্বামী অসুস্থ থাকায় মেয়ে নিজের বাবাকে সেকথা জানায়নি। এনিয়ে অবসাদের জেরে সে আত্মঘাতী হয়েছে। বর্ধমান থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।
জামালপুরে ঝুলন্ত দেহ উদ্ধার: জামালপুর থানার শাহহোসেনপুরে বাপের বাড়িতে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম সামিরা খাতুন(২০)। সোমবার দুপুরে ঘরে বাঁশের কাঠামোয় গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিস দেহ ময়নাতদন্তে পাঠায়। চারবছর আগে হুগলির দেধাড়া গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকেন।  
সম্পর্কিত সংবাদ