Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে শশাঙ্ক বিল ভরাটের চেষ্টা

বর্ধমানে শশাঙ্ক বিল ভরাটের চেষ্টা
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের শশাঙ্ক বিল ফের ভরাটের চেষ্টা করা হচ্ছে। রাতের অন্ধকারে আবর্জনা ফেলে জলাশয় ভরাটের চেষ্টা চলছে বলে অভিযোগ। এর আগেও এই জলাভূমি ভরাটের চেষ্টা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলেন, এই জলাশয় ভরাটের পিছনে প্রভাবশালীদের মদত রয়েছে। সেটি ভরাট হয়ে গেলে শহরের নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। প্রায় ৩০০ বিঘার উপর এই জলাশয় রয়েছে। এলাকার বাসিন্দারা এর আগেও জলাশয় ভরাট বন্ধ করার জন্য পথে নেমেছিলেন। আবারও তাঁরা পথে নামবেন বলে জানিয়েছেন। প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ জানাবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ