Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে শুরু আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা

বর্ধমানে শুরু আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: শুক্রবার থেকে বর্ধমানে শুরু হয়েছে আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা। শহরের কালীবাজার এলাকায় কাবাডি মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ২২টি ও মহিলা বিভাগে ১৮টি দল অংশ নিচ্ছে। শুক্র ও শনিবার লিগ পর্বের খেলা হয়েছে। এদিন রাতে নকআউট পর্বের কয়েকটি খেলা হয়েছে। চূড়ান্ত পর্বের খেলা রবিবার হবে। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার কর্তা উজ্জ্বল প্রামাণিক, উত্তম সেনগুপ্ত প্রমুখ।
Advertisement
জয়ী অআকখ কালচারাল সেন্টার: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহিলা ফুটবল লিগের দ্বিতীয় খেলায় জয়ী হয়েছে অআকখ কালচারাল সেন্টার। শনিবার বিধাননগর গ্রুপ হাউসিংয়ের মাঠে তারা ১-০ গোলে এরিয়ান ক্লাবকে হারিয়ে দেয়। মাধবী মণ্ডল জয়সূচক গোলটি করেন। 
জয়ী শান্তি স্পোর্টিং: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ফুটবল লিগে এদিন জয়ী হয়েছে শান্তি স্পোর্টিং ক্লাব। বি-জোন বয়েজ স্কুলের মাঠে তারা ১-০ গোলে ভারতী ভলিবল ক্লাবকে হারিয়ে দেয়।
ওয়াকওভার পেল পাণ্ডবেশ্বর অ্যাকাডেমি: জুনিয়র ক্রিকেট লিগে এদিনের খেলায় ওয়াকওভার পেয়েছে পাণ্ডবেশ্বর অ্যাকাডেমি। এমএএমসি মাঠে তাদের সঙ্গে দুর্গাপুর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের খেলা ছিল। কিন্তু, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন মাঠে দল না নামানোয় পাণ্ডবেশ্বর ফুটবল অ্যাকাডেমি ওয়াকওভার পায়। 
সম্পর্কিত সংবাদ