Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে শিক্ষক সংগঠনের বিক্ষোভ

বর্ধমানে শিক্ষক সংগঠনের বিক্ষোভ
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অনেক পড়ুয়া এখনও স্কুলড্রেস পায়নি। তাদেরকে তা দিতে হবে। মিড ডে মিলের বরাদ্দ না বাড়ায় শিক্ষক-শিক্ষিকাদের বিপাকে পড়তে হচ্ছে। শাক সব্জির দাম বেড়ে গিয়েছে। ডিমের দামও বেশি। বহু স্কুলে কিচেন গার্ডেন তৈরি হয়েছে। সেখানকার সব্জি দিয়ে কোনওরকমে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। কিন্তু বহু স্কুলেই কিচেন গার্ডেন নেই। ঩সেইসব স্কুলকে সবকিছুই কিনতে হচ্ছে। বহুদিন ধরেই মিড ডে মিলের বরাদ্দ একই থেকে গিয়েছে। নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ