Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান শহরে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু

বর্ধমান শহরে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের খাগড়াগড় এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে সিলিং ফ্যানের হুকে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম নিতাই বড়াল(৬৫)।  মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। অন্য একটি ঘটনায় মেমারি থানার খাঁড়গ্রামে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘরে সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতার নাম কেয়ারানি হুই(৪৩)। 
Advertisement
অন্য একটি ঘটনায় দেওয়ানদিঘি থানা এলাকায় এক নৈশপ্রহরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম তপনকুমার ঘোষ(৫৭)। বর্ধমান শহরের মেহেদিবাগান এলাকায় তাঁর বাড়ি। তিনি দেওয়ানদিঘিতে একটি বেসরকারি কারখানায় নৈশপ্রহরীর কাজ করতেন। শুক্রবার ভোরে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন কারখানার কর্মীরা। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
অন্যদিকে, ভাতার থানার ছাতনি গ্রামে কীটনাশক খেয়ে এক প্রৌঢ়া আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম শবাসনা চট্টোপাধ্যায়(৫০)। বৃহস্পতিবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান। 
সম্পর্কিত সংবাদ