নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল অভয়া মঞ্চ। সোমবার বর্ধামানে সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষে সুবর্ণ গোস্বামী বলেন, সিবিআই সঠিক পথে তদন্ত যাচ্ছে বলে মানুষ মনে করছে না। তাদের তদন্ত সন্তোষজনক নয়। সিবিআইয়ের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে। তাদের উল্লেখযোগ্য সাফল্যও নেই। তাই কলকাতার নিজাম প্যালাসে অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ নভেম্বর বর্ধমানের কার্জনগেট থেকে রাজবাটি পর্যন্ত মিছিল করা হবে। বিশিষ্টজনরা মিছিলে অংশ গ্রহণ করবেন। তাঁর দাবি, প্রশাসনের ভূমিকার জন্য অপরাধ বাড়ছে। খুন-ধর্ষণের পিছনে কারা রয়েছে তা তদন্ত করা দরকার।



