Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান, রামপুরহাট ও আরামবাগ মেডিক্যালের নিরাপত্তা নিয়ে বৈঠক

বর্ধমান, রামপুরহাট ও আরামবাগ মেডিক্যালের নিরাপত্তা নিয়ে বৈঠক
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান, রামপুরহাট এবং আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে বর্ধমানে বৈঠক করলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। বৈঠকে তিনটি কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ, এমএসভিপি’রা উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমানের জেলশাসক আয়েশা রানি এ, পুলিস সুপার সায়ক দাসও বৈঠকে যোগ দেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কলেজ এবং হাসপাতালগুলিতে এখন কী ধরনের নিরাপত্তা রয়েছে তা সুরজিৎবাবু জানতে চান। আগামী দিনে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা করা হয়। তিনি ডাক্তারি পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে নিরাপত্তা উপদেষ্টা সব কিছু খতিয়ে দেখেন। আগামী দিনে তিনি আরামবাগ এবং রামপুরহাটেও যাবেন। এক আধিকারিক বলেন, সিসি ক্যামেরা প্রতিটি হাসপাতাল এবং কলেজে রয়েছে। প্রয়োজন হলে আরও বেশি ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ