Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে রেলগেটে ট্রাকের ধাক্কা  

বর্ধমানে রেলগেটে ট্রাকের ধাক্কা
 
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শনিবার সকালে বর্ধমান শহরের কালনাগেট এলাকায় রেলগেটে একটি ট্রাক ধাক্কা মারে। ঘটনার জেরে গেটের দু’পাশে বহু গাড়ি দাঁড়িয়ে যায়। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলেও সমস্যা হয়। পরে আরপিএফ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আরপিএফ জানিয়েছে, ট্রাকের ধাক্কায় রেলগেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিগন্যাল পেতে সমস্যা হয়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাকটি আটক করা হয়েছে। অফিস সময়ে যানজট তৈরি হওয়ায় স্থানীয়রা সমস্যায় পড়েন। রেলসূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রেলগেটের পরিবর্তে ওভারব্রিজ তৈরি করা হবে। তারমধ্যে কালনা গেটের এই এলাকাও রয়েছে। স্থানীয়রা বলেন, এর আগেও বহুবার ট্রাক বা অন্য গাড়ি রেলগেটে ধাক্কা দিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ