সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের ধোকড়াশহিদে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘরের সিলিংয়ের বাঁশের কাঠামোয় মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি মাফলার কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সঞ্জয় ভট্টাচার্য(৫৭)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে, তাঁর পরিবারের লোকজন আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেনি।
Advertisement
শক্তিগড়ে কীটনাশক খেয়ে যুবক আত্মঘাতী: শক্তিগড় থানার বেলনা গ্রামে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম রবীন্দ্রনাথ টুডু(৩৫)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
লরির ধাক্কায় মৃত্যু বর্ধমানে: বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম সুজয় ঘোষ(৩৭)। তাঁর বাড়ি মন্তেশ্বর থানার বামুনিয়া গ্রামে। তিনি নবাবহাট এলাকায় একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বুধবার বিকেলে স্কুটিতে চেপে কাজে যাচ্ছিলেন। গোলাপবাগ মোড়ের কাছে একটি লরি স্কুটিটিকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিস লরিটিকে আটক করেছে।
জামালপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু: জামালপুর থানার জৌগ্রামে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম তপন মুর্মু(৪৭)। তাঁর বাড়ি শক্তিগড় থানার কান্টিয়া গ্রামে। তিনি হুগলির সিঙ্গুরে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বুধবার বিকেলে বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় জৌগ্রামের কাছে তিনি পথ দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শক্তিগড় থানার অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।