Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ফ্ল্যাটে চুরির ঘটনায় ধৃত ২

বর্ধমানে ফ্ল্যাটে চুরির ঘটনায় ধৃত ২
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান থানার গোদায় রেনেসাঁ টাউনশিপে দরজার তালা ভেঙে ফ্ল্যাটে চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আসাদুল খান ওরফে রানা ও মুর্শিদ শেখ। তাদের বাড়ি যথাক্রমে বর্ধমান থানার দুবরাজদিঘির ডাঙাপাড়া ও রাজারবাগান কালীতলা এলাকায়। পুলিসের দাবি, চুরিতে জড়িত থাকার কথা ধৃতরা কবুল করেছে। তারা আরও একটি ফ্ল্যাটে চুরিতে জড়িত থাকার কথা জানিয়েছে। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। দু’জনের পাঁচদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। রেনেসাঁ টাউনশিপে ফ্ল্যাট রয়েছে অমিত ঘোষালের। তাঁকে কর্মসূত্রে বাইরে যেতে হয়। দিনকয়েক আগে তাঁর স্ত্রী দুর্গাপুরে বাপেরবাড়ি যান। ১৭ ফেব্রুয়ারি সকালে তাঁরা খবর পান, ফ্ল্যাটের দরজার তালা ভেঙে সেখানে চুরি হয়েছে। বাড়িতে এসে অমিত দেখেন, ফ্ল্যাটের দরজার লক ভাঙা। ঘরের ভিতরের আলমারির লকও ভাঙা। আলমারিতে থাকা জামাকাপড় লন্ডভন্ড হয়ে পড়ে আছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ