নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানে বেশকিছু অটো এবং বাসের রুট পারমিট দিল পরিবহণ দপ্তর। গাংপুর থেকে বামচাঁদাইপুর পর্যন্ত ১৩টি নতুন অটো চলবে। বর্ধমান শহরেও কয়েকটি নতুন বাস চালু হবে। বুধবার পরিবহণ দপ্তরের বোর্ড মিটিংয়ে এমনই সিদ্ধান্ত হয়েছে। অতিরিক্ত জেলাশাসক অমিয় দাস বলেন, বোর্ড মিটিংয়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। টাউন সার্ভিস বাসের সংখ্যা বাড়বে। তাতে যাত্রীদের সুবিধা হবে। এখন রুটে চলা বাস মালিকদেরও আর্থিক ক্ষতি হবে না। নির্দিষ্ট সময়েই নতুন বাস বা অটোগুলি চলবে। কয়েকটি রুটে যাত্রী সংখ্যা বাড়ার জন্যই এই সিদ্ধান্ত হয়েছে।



