Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে অনূর্ধ্ব-১৩ টি-টোয়েন্টি ক্রিকেট   

বর্ধমানে অনূর্ধ্ব-১৩ টি-টোয়েন্টি ক্রিকেট 
 
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: সনৎকুমার ব্যানার্জি ও দেবীপ্রসাদ দাঁ স্মৃতি অনূর্ধ্ব–১৩ টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বিনোদীমাধব সামন্ত কোচিং সেন্টারের হলুদ দল। রবিবার বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে তারা ৬১ রানে বড়শুল ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৮ রান তোলে বিনোদীমাধব সামন্ত কোচিং সেন্টার। দলের হয়ে ওপেনার অগ্নিপ্রভ মণ্ডল ২৭ বলে ২টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করে। দলের অধিনায়ক শেখ রামিজ করিম ৩২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করে। অগ্নিদীপ ঘোষ ৩৪ বলে ২৭ রান করে। বড়শুল অ্যাকাডেমির রওশন ঝা, আরহান মণ্ডল এবং অরুণ ঝা যথাক্রমে ১৬, ১৭ ও ২২ রান দিয়ে ২টি করে উইকেট নেয়। রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ৭৭ রান তুলতে সক্ষম হয় বড়শুল ক্রিকেট অ্যাকাডেমি। দলের মাত্র দুই ব্যাটার দু’অঙ্কের রান করতে সক্ষম হয়। অংশু সরকার ১৮ ও রওশন ১৬ রান করে। ব্যাটের পর বল হাতেও সফল হয় রামিজ। সে ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেয়। অভ্রদীপ ঘোষ ৭ রান দিয়ে ৩টি উইকেট নেয়। ফাইনালের শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও সফলদের পুরস্কৃত করা হয়। ফাইনালের সেরা হয়েছে রামিজ। ফাইনালের সেরা ব্যাটার হয়েছে অগ্নিপ্রভ এবং ম্যাচের সেরা বোলার হয়েছে অভ্রদীপ। টুর্নামেন্টের সেরা হয়েছে রামিজই। এদিন ক্যাম্পের ২৫ বছর পূর্তিতে প্রাক্তন ও বর্তমান প্রশিক্ষকদের সংবির্ধত করা হয়। এছাড়াও গত বছরের সফল অ্যাথলিটদেরও এদিন সম্মানিত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিধায়ক অলোক মাঝি ও প্রাক্তন ফুটবলার দেবাশিস কোনার উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ