নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রবিবার থেকে বর্ধমানে নীলপুর উৎসব শুরু হল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ সায়নী ঘোষ, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ বিশিষ্টরা। ১৬জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। উদ্যোক্তা রাসবিহারী হালদার বলেন, প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার নামী শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া মেলায় বিভিন্ন খাবারের স্টল করা হয়েছে।



