Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে নাবালিকার আত্মহত্যার চেষ্টা, ঘনিষ্ঠ বন্ধু গ্রেপ্তার

বর্ধমানে নাবালিকার আত্মহত্যার চেষ্টা, ঘনিষ্ঠ বন্ধু গ্রেপ্তার
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: হাতের শিরা কেটে নাবালিকার আত্মঘাতী হওয়ার চেষ্টার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম সৌমেন মণ্ডল ওরফে বাবন। বর্ধমান থানার তেজগঞ্জের নতুনপল্লিতে তার বাড়ি। রবিবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার ছুটির দিন হওয়ায় পকসো আদালতের পরিবর্তে ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তাকে জেল হেফাজতে পাঠিয়ে সোমবার আবার পকসো আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানা এলাকায় বছর ১৪–র ওই নাবালিকার বাড়ি। চ্যাটিং অ্যাপের মাধ্যমে কয়েকমাস আগে তার সঙ্গে সৌমেনের পরিচয় হয়। দু’জনের মধ্যে ফোন নম্বর আদান–প্রদান হয়। দু’জনের হামেশাই কথাবার্তা হতো। সৌমেন নাবালিকাকে নিয়ে শহরের একটি প্রেক্ষাগৃহে একসঙ্গে সময় কাটাতে। সেখানে সে নাবালিকার শ্লীলতাহানি করত বলে অভিযোগ। কিছুদিন ধরে সে নাবালিকার উপর নানাভাবে চাপ সৃষ্টি করছে ও হুমকি দিচ্ছে। তা সহ্য করতে না পেরেই ২৬ নভেম্বর রাত সাড়ে ৯টা নাগাদ বাঁ হাতের শিরা কেটে নাবালিকা আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার কথা জানিয়ে নাবালিকার বাবা থানায় অভিযোগ দায়ের করেন।
সম্পর্কিত সংবাদ