Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে নাবালিকাকে অপহরণ, ধৃত মূল অভিযুক্তের দাদা

বর্ধমানে নাবালিকাকে অপহরণ, ধৃত মূল অভিযুক্তের দাদা
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম অজিত যাদব। বাড়ি বর্ধমান থানার পালার মোড় এলাকায়। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। অপহৃতা ছাত্রী ও ঘটনায় মূল অভিযুক্ত অজিতের ভাইয়ের হদিশ পেতে ধৃতকে সাতদিনের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের চারদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, গত ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুলে যাওয়ার কথা বলে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছে না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, ছাত্রীকে অজিতের ভাই অপহরণ করে আটকে রেখেছে। তাতে মদত দিয়েছে অজিত। এরপরই ছাত্রীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।
সম্পর্কিত সংবাদ