Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে নাবালিকাদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি, ধৃত এক

বর্ধমানে নাবালিকাদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি, ধৃত এক
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: দুই নাবালিকার উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে বর্ধমান থানার পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত সজল রায়কে শনিবার রাতে তার বর্ধমানের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। রবিবার ছুটির দিন। তাই ধৃতকে পকসো আদালতের বদলে সিজেএম কোর্টে পেশ করা হয়। ভারপ্রাপ্ত সিজেএম তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার পকসো আদালতে পেশ করার নির্দেশ দেন। পুলিস এদিনই এক নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে। পুলিস জানিয়েছে, শনিবার রাত ৮টা নাগাদ ওই নাবালিকা ও তার বান্ধবী বাড়ির পাশে রাস্তায় খেলছিল। সেসময় ওই ব্যক্তি তাদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করে। তা দেখে নাবালিকা ও তার বান্ধবী বাড়িতে ঢুকে পড়ে। রাতেই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ