সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের নেতাজিনগরে মেয়ের বাড়িতে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলিং ফ্যানের হুকে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতার নাম পূর্ণিমা ঘোষাল (৭০)। শহরেরই ঈশ্বরীতলায় তাঁর বাড়ি। রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা।
Advertisement
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম গণেশ রুইদাস (১৮)। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তাঁর বাড়ি। তিনি পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুরের একটি কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সেখান থেকে বাইক নিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে তিনি মারা যান।
অপর একটি ঘটনায়, অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম দেবশ্রী পাল (৩০)। পশ্চিম মেদিনীপুরের আলুই গ্রামে তাঁর বাড়ি। দিনকয়েক আগে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান। বর্ধমান থানার নাড়ি গ্রামের পশ্চিমপাড়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে তাঁকে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কীভাবে তাঁর মৃত্যু হল তা জানতে মৃতদেহের ময়না তদন্ত করানো হয়েছে। মৃতের পরিচয় জানতে বিভিন্ন থানায় খবর পাঠিয়েছে বর্ধমান থানার পুলিস।