Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে মহিলার শ্লীলতাহানি, ধৃত যুবক

বর্ধমানে মহিলার শ্লীলতাহানি, ধৃত যুবক
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: প্রাতঃভ্রমণে বের হওয়া মহিলার শ্লীলতাহানি এবং তাঁকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম সুরজিৎ সরকার ওরফে বান্টি। তার বাড়ি বর্ধমান শহরের ৪ নম্বর শাঁকারিপুকুর এলাকায়। শুক্রবার সকালে শহরের ৫ নম্বর ইছলাবাদের ওলাইচণ্ডীতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি ৫ নম্বর ইছলাবাদ এলাকায়। এদিন সকালে তিনি প্রাতঃভ্রমণে বের হন। ঘর থেকে বের হওয়ার সময় সুরজিৎ বাইক নিয়ে সেখানে হাজির হয়। মহিলার উদ্দেশ্যে সে অশ্লীল অঙ্গভঙ্গি করে। মহিলা প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। চিৎকার শুনে মহিলার স্বামী তাঁকে বাঁচাতে আসেন। তাঁকেও অভিযুক্ত মারধর করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটকান। তাঁদের সঙ্গে ধস্তাধস্তি করে সেখান থেকে সে পালায়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ও তাঁর স্বামীর চিকিৎসা করানো হয়। এরপর মহিলা নিজেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। 
সম্পর্কিত সংবাদ