Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে মহিলা তৃণমূলের সম্মেলন

বর্ধমানে মহিলা তৃণমূলের সম্মেলন
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের সম্মান দিয়েছেন। বাংলার মেয়েরাও তাঁর পাশে রয়েছে। শনিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলনে যোগ দিয়ে এমনটাই জানান দলের রাজ্য নেত্রী অর্পিতা ঘোষ। তিনি বলেন, অন্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রীর মতো প্রকল্প নেই। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা। তিনি জানেন কীভাবে মেয়েদের সম্মান দিতে হয়। 
Advertisement
পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শিখা সেনগুপ্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনেক কিছুই দিয়েছেন। আজ মেয়েদের কারও কাছে হাত পাততে হয় না। মেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তারজন্য তিনি কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। বিয়েতে যাতে সমস্যা না হয় তারজন্য রূপশ্রী প্রকল্প চালু হয়েছে। এদিনের কর্মসূচিতে জামালপুরের বিধায়ক অলোক মাঝি, কেতুগ্রামের বিধায়ক শেখ সাহানওয়াজ সহ অন্যান্য নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। মহিলা সংগঠনের ব্লকের সভানেত্রীরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ