Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান মেডিক্যালের ঠিকাকর্মীকে মারধর, গ্রেপ্তার ৩

বর্ধমান মেডিক্যালের ঠিকাকর্মীকে মারধর, গ্রেপ্তার ৩
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজের ডিজিটাল এক্স-রে ইউনিটের ঠিকাকর্মীকে হেনস্তা ও মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন পুলিস কর্মী স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এক্স-রে ইউনিটে আসেন। পুলিস কর্মীদের তাড়াতাড়ি এক্স-রে করে দেওয়ার জন্য বিনা লাইনে তাঁদের প্রেসক্রিপশন জমা নেওয়া হয়। ওই সময় কিছু রোগী ও তাঁদের পরিবারের লোকজন এক্স-রে করার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। 
Advertisement
এ নিয়ে এক্স-রে ইউনিটের ঠিকাকর্মী কাশীনাথ সরকারের সঙ্গে ওই তিনজনের বচসা বাধে। লাইন ছাড়াই পুলিস কর্মীদের কাগজপত্র জমা নেওয়া নিয়ে তারা প্রশ্ন তোলে। বচসা চলাকালীন ঠিকাকর্মীকে ধাক্কাধাক্কি ও মারধর করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করা হলে ওই দিন বিকেলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
সম্পর্কিত সংবাদ