Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান মেডিক্যালে পুলিস কর্মীকে মারধর, ধৃত ১

বর্ধমান মেডিক্যালে পুলিস কর্মীকে মারধর, ধৃত ১
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিস কনস্টেবলকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম শেখ মহম্মদ কায়েফ। বর্ধমান থানার নেড়োদিঘিতে তার বাড়ি। বুধবার গভীর রাতে বাজেপ্রতাপপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জরুরি বিভাগের গেটের সামনে বাইক রাখে কায়েফ। বর্ধমান হাসপাতালের পুলিস ক্যাম্পের এক কনস্টেবল তাকে গেটের সামনে থেকে বাইক সরানোর জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই কনস্টেবলকে জামার কলার ধরে মারধর করে কায়েফ। ক্যাম্পের অন্যান্য পুলিস কর্মীরা এসে তাঁকে বাঁচান।  
Advertisement
সম্পর্কিত সংবাদ