নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজে নিরাপত্তা বাড়াল কর্তৃপক্ষ। বেসরকারি সংস্থার ৬৫জন নিরপত্তাকর্মীকে সেখানে নিয়োগ করা হয়েছে। তারমধ্যে মহিলা নিরাপত্তারক্ষী রয়েছে। কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিসও কলেজ এবং হাসপাতালে টহলদারি বাড়িয়েছে। বেসরকারি নিরাপত্তা সংস্থার রক্ষীদের দু’জায়গাতেই মোতায়েন করা হয়েছে। এক আধিকারিক বলেন, কর্মীরা হস্টেলের সামনে পাহাড়া দিচ্ছে। ছাত্রীদের হস্টেলের সামনে মহিলা নিরাপত্তারক্ষীরা থাকবে। বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া যাবে না। বিভিন্ন হস্টেলে বহিরাগতদের অবাধ যাতায়ত ছিল বলে আগেই অভিযোগ উঠেছিল। সেই কারণেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিস ক্যাম্পও রয়েছে। হাসপাতালের সর্বত্র সিসি ক্যামেরা বসানো হয়েছে।



