Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান মেডিক্যালে ৮ জন প্রসূতি অসুস্থ

বর্ধমান মেডিক্যালে ৮ জন প্রসূতি অসুস্থ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোমবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা  আটজন প্রসূতি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন । তাঁদের শ্বাসকষ্ট শুরু হয়। অন্যান্য উপসর্গ দেখা যায়।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার পর তাদের শ্বাসকষ্ট শুরু হয়। ওয়ার্ডে ভর্তি থাকা অন্যান্য রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজনরাও ওয়ার্ডের সামনে জমা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ বলেন, কোনও ওষুধের  রিঅ্যাকশনের জন্যই এই ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে সকলের অবস্থায় স্থিতিশীল। কি কারণে হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন তা খতিয় দেখা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ