সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের বেচারহাটে কীটনাশক খেয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম বিকাশ বাগ(৪৫)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।অন্য একটি ঘটনায় কালনা থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম আরিফুল শেখ(৪০)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান। চা করার সময় গ্যাসের আগুন থেকে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি।
Advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু: খণ্ডঘোষ থানায় গোপালবেড়া গ্রামে টোটোর ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম শিবানী রায়(৭০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি টোটো তাঁকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মৃত ঘোষণা করেন।



