Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে কীটনাশক খেয়ে মহিলা আত্মঘাতী

বর্ধমানে কীটনাশক খেয়ে মহিলা আত্মঘাতী
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের ২ নম্বর শ্যামবাজার লেনে কীটনাশক খেয়ে এক মহিলা আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম রূপালি নাগ(৪৬)। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।অন্য একটি ঘটনায়, বর্ধমান থানার প্যামড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘরে  গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের নাম শেখ আলিমউদ্দিন(২০)। তিনি গাড়িচালক ছিলেন। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
Advertisement
অপর একটি ঘটনায়, মেমারি থানার সাতগেছিয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম স্বপন মুর্মু(৩২)। মঙ্গলবার বাড়ি থেকে কিছুটা দূরে আমগাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
অন্যদিকে, ভাতার থানার নাসিগ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম কল্যাণী ভট্টাচার্য(৮১)। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান। 
অপরদিকে, রায়না থানার রামবাটি গ্রামে গায়ে আগুন লাগিয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম রাজেশ হাজরা(২৪)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান। কাজে না যাওয়ায় বাবার বকুনি খেয়ে অভিমানে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
সম্পর্কিত সংবাদ