Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে কিশোরীর শ্লীলতাহানি, ধৃত

বর্ধমানে কিশোরীর শ্লীলতাহানি, ধৃত
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম চন্দন শর্মা। বর্ধমান থানার মির্জাপুরের মালপাড়ায় তার বাড়ি। রবিবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানা এলাকায় বছর ১৫–র ওই কিশোরীর বাড়ি। রাতে সে ঘরে ঘুমাচ্ছিল। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল না। রবিবার ভোররাতে ছাদ বেয়ে কিশোরীর ঘরে ঢুকে অভিযুক্ত তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কিশোরী চিৎকার করলে সে পালিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার শুনে কিশোরীর কাছে এলে সে ঘটনার কথা খুলে বলে। এরপরই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ