সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে বৃহস্পতিবারের খেলায় সহজ জয় পেয়েছে জাগরণী সংঘ। এদিন শহরের রাধারাণি স্টেডিয়ামে তারা ৭৬ রানে পুলিস অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৭.১ ওভারে ১৯৬ রানে তারা অলআউট হয়ে যায়। দলের ওপেনার দেবাঞ্জন গুপ্ত সের্বাচ্চ ৪৩ রান করেন। এছাড়াও বিশ্বদীপ ঘোষ ৩৫, সৌম্য মহাকূল ২৯ ও শ্রীনীল গোস্বামী ২২ রান করেন। পুলিস অ্যাথলেটিকের হয়ে মির্জা মহম্মদ সায়ুম, শেখ আসপাক আলি, স্বপন সর্দার এবং বিনায়কন নায়ার ২টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ২৭.৫ ওভারে ১২০ রানে অলআউট হয়ে যায় পুলিস অ্যাথলেটিক ক্লাব। সৌরভ গড়াই ২৭, বিবেক সাহানি ২৩ ও শেখ মহম্মদ মাসুদ আলি ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই সেভাবে দাঁড়াতে পারেন নি। ব্যাটের পর বল হাতেও সফল হন সৌম্য। তিনি একাই প্রতিপক্ষের ইনিংস ভাঙেন। ৭ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৬টি উইকেট নেন তিনি।



