Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ক্রিকেট লিগে জয়ী চৌরঙ্গি ক্লাব  

বর্ধমানে ক্রিকেট লিগে জয়ী চৌরঙ্গি ক্লাব
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে জিতল চৌরঙ্গি ক্লাব। বৃহস্পতিবার শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৩৩ রানে উদয় সঙ্ঘকে হারিয়ে দেয়। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় উদয় সঙ্ঘ। ৩৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায় চৌরঙ্গি ক্লাব। দলের হয়ে সর্বচ্চ ২৬ রান করেন বাবাই পান। তাঁদের ইনিংসে অতিরিক্ত হিসেবে যোগ হয় ২৮ রান। উদয় সঙ্ঘের হয়ে বেদান্তকুমার থাপা ৩.১ ওভারে ৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। প্রবোধকুমার মণ্ডল ১৪ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। রান তাড়া করতে নেমে ১৮ ওভারে ৮৯ রানে অলআউট হয়ে যায় উদয় সঙ্ঘ। দলের মাত্র দু’জন ব্যাটার দু’অঙ্কের রান করেন। তাঁদের ইনিংসে অতিরিক্ত হিসেবে যোগ হয় ২৪ রান। না হলে তাঁদের আরও লজ্জায় পড়তে হতো। চৌরঙ্গি ক্লাবের মুফতি সামিয়েল সামিম ৫ ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। বাবাই ১৮ রান দিয়ে ৩টি এবং ইশান বন্দ্যোপাধ্যায় ৩১ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ