সংবাদদাতা, বর্ধমান: লোহার স্ক্র্যাপ কারখানার ৯ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় বর্ধমান থানার পুলিস এক কর্মী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রাজকুমার দাস ও বিশ্বজিৎ দাস। তাদের বাড়ি বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকায়। সেখান থেকেই রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের সোমবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, শহরের জেলখানা মোড়ে স্ক্র্যাপ কারখানাটির অফিস। গোডাউন থেকে মালপত্র নিয়ে রাজকুমার বিভিন্ন জায়গায় পৌঁছে দিত। পাশাপাশি সে টাকা কালেকশন করে অফিসে জমা দিত। সংস্থায় প্রায় ৩৪ বছর কাজ করছে। কয়েকমাস আগে হাওড়ার লিলুয়ার গিরিশ ঘোষ রোডের একটি সংস্থায় স্ক্র্যাপ কারখানা থেকে ৯ লক্ষ ৩৯ হাজার ১২০ টাকার মালপত্র দেওয়া হয়। সেই টাকা সংগ্রহ করে নিয়ে আসে রাজকুমার। কিন্তু সে অফিসে টাকা জমা করেনি। বারবার জিজ্ঞাসা করার পর সে টাকা আত্মসাতের কথা স্বীকার করে নেয় বলে কারখানা কর্তৃপক্ষের দাবি। সে টাকা ফিরিয়ে দেবে বলে কারখানা কর্তৃপক্ষকে আশ্বস্ত করে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সে টাকা ফেরত দেয়নি। বাধ্য হয়ে কারখানার অংশীদার শমীক বণিক ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিসের দাবি, রাজকুমারকে জেরা করে জানা যায়, টাকা আত্মসাতে তার ছেলে বিশ্বজিৎও জড়িত।
মেমারিতে ডাম্পারের চালককে মারধর, ধৃত ১: দুর্ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ডাম্পারের চালককে মারধর ও টাকা কেড়ে নেওয়ার ঘটনায় মেমারি থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অর্পিত মিত্তল। তার বাড়ি হাওড়ার বেলুড়ে। পুলিস ডাম্পার ও ধৃতের মারুতি গাড়িটি বাজেয়াপ্ত করেছে।
পুলিস জানিয়েছে, শনিবার রাতে একটি বালিবোঝাই ডাম্পার জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল। চালক শেখ রাকেশ লিখিত অভিযোগে জানিয়েছেন, পালসিট টোলপ্লাজার কাছে ডাম্পারটির সঙ্গে চারচাকা গাড়িটির ধাক্কা লাগে। তাতে গাড়িটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপরই গাড়ির চালক নেমে এসে ডাম্পারে ভাঙচুর চালায়। তাঁকে মারধর করে কাছে থাকা ১০ হাজার ৭০০ টাকা, ভোটার ও এটিএম কার্ড কেড়ে নেওয়া হয়। রবিবার তিনি ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। যদিও, ধৃতের পরিবারের দাবি, চারচাকা গাড়িটিকে ডাম্পারটি ধাক্কা মারে। এনিয়ে বলতে গেলে চালক অর্পিতকে মারধর করে। এবিষয়ে পাল্টা মামলা করা হবে।
জামালপুরে ডাকাত সন্দেহে যুবক গ্রেপ্তার: জামালপুর থানার পুলিস ডাকাত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম বচন পরামানিক ওরফে বচ্চন। তার বাড়ি জামালপুর থানার গুড়েঘরে। সোমবার ভোররাতে জামালপুরের কানঘষা এলাকা থেকে তাকে ধরা হয় বলে পুলিসের দাবি।