Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে জুয়ার ঠেকে হানা, ধৃত ৭

বর্ধমানে জুয়ার ঠেকে হানা, ধৃত ৭
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: জুয়ার ঠেকে হানা দিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বোর্ডমানির টাকা, তাস, মোমবাতি প্রভৃতি। বর্ধমান শহরের বড়নীলপুর, ছোটনীলপুর ও বেচারহাট এলাকায় ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, সোমবার রাতে ছোটনীলপুর এলাকার একটি ক্লাবে জুয়ার আসর বসেছিল। খবর পেয়ে পুলিস সেখানে হানা দিয়ে সাতজনকে ধরে। জুয়ার ঠেক থেকে কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে বোর্ডমানির ৪১৮০ টাকা, তাস, মোমবাতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। ধৃতদের মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে জামিন মঞ্জুর করেন বিচারক।
Advertisement
সম্পর্কিত সংবাদ