Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে জমজমাট ঘুড়ির মেলা

বর্ধমানে জমজমাট ঘুড়ির মেলা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানে জমে উঠল ঘুড়ির মেলা। মঙ্গলবার সকাল থেকে লাটাই আর ঘুড়ি হাতে শহরের বাড়ির ছাদে, ফাঁকা মাঠে শুরু হয় ‘ঘুড়ির লড়াই’। কে কাকে ভোকট্টা করবে তা নিয়ে কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে যায়। চীনা মাঞ্জা ব্যবহার হওয়ায় অনেক জায়গায় বিপত্তি ঘটেছে। সদরঘাটের কাছে গলায় সুতো জড়িয়ে যাওয়ায় একজন জখম হয়েছিলেন। তবে কোথাও কোথাও ডিজের আওয়াজ এলাকার বাসিন্দাদের অতিষ্ঠ করে। ঘুড়ি মেলার পাশাপাশি এদিন পিকনিক করারও ধুম পড়ে যায়। দামোদরের পাড়ে বিভিন্ন জায়গায় চলে পিকনিক। বর্ধমানে দামোদরের পিকনিক করতে এসেছিলেন অপূর্ব দাস। তিনি বলেন, প্রতি বছরই এই দিনে বাড়ির সবাইকে নিয়ে পিকনিক করি। এবছরও তাঁর ব্যতিক্রম হয়নি। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, জেলাজুড়ে উৎসবের মেজাজ ছিল। কোথাও অপ্রীতিকর ঘটনা হয়নি। দামোদরের পাড়ে বেশকিছু এলাকায় বাড়তি নজর দেওয়া হয়েছিল। সদরঘাটে স্নান করতেও অনেকেই ভিড় করেছিলেন। স্থানীয়রা বলেন, বর্ধমানের ঘুড়ির উৎসব বহু পুরনো। দু’দিন ধরে এই উৎসব চলে। বুধবার সদরঘাট এলাকায় ঘুড়ির লড়াই জমে উঠবে। তবে চীনা মাঞ্জা ব্যবহার করায় ঘুড়ি উড়ানো বিপজ্জনক হয়ে উঠেছে। 
সম্পর্কিত সংবাদ