Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

বর্ধমানে হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হস্টেলের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন অন্যান্য ছাত্ররা। খবর পেয়ে পুলিস তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম অর্জুন মাল(২৪)। তাঁর বাড়ি বীরভূমের নলহাটি থানার ধরমপুরে। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএসসির বোটানি বিভাগের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। তবে, তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিবারের লোকজন মুখ খুলতে চাননি।
Advertisement
নাদনঘাটে বৃদ্ধ আত্মঘাতী: নাদনঘাট থানার চণ্ডীপুরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম হরিদাস সাহা(৬৩)। দিনকয়েক আগে ঘরেই তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটেন। পরিবারের লোকজন তাঁকে প্রথমে কালনা হাসপাতালে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। পরিবারের দাবি, তিনি কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই আত্মঘাতী হয়েছেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
কুড়মুনে লরির ধাক্কায় যুবকের মৃত্যু: দেওয়ানদিঘি থানার কুড়মুনে লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম শেখ আজফর(৩০)। তাঁর বাড়ি গলসি থানার সিমনোড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বুধবার বিকেলে চারচাকা নিয়ে নবদ্বীপ রোড ধরে যাচ্ছিলেন। কুড়মুনের কাছে একটি লরি তাঁর গাড়িটিকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। 
গলসিতে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু: গলসি থানা এলাকায় জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম ভীম সোরেন(৩৪)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি দিনকয়েক আগে গলসির ডাঙাপাড়ায় কয়েকজনের সঙ্গে ধান রোয়ার কাজে এসেছিলেন। বুধবার বিকেলে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দেওয়ানদিঘিতে পুকুর থেকে দেহ উদ্ধার: দেওয়ানদিঘি থানা এলাকায় পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা বুধবার দুপুরে পুকুরে দেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম মানিক ক্ষেত্রপাল(৪৬)। 
Advertisement
সম্পর্কিত সংবাদ