Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু

বর্ধমান হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম গোলাম পীর(৮৪)। বীরভূমের ময়ূরেশ্বর থানার কোটা গ্রামে তাঁর বাড়ি। বন্দি মৃত্যু নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিস। মৃত্যুর কারণ জানতে নিয়ম মেনে মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিস। বন্দি মৃত্যু নিয়ে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বর্ধমানের সিজেএম চন্দা হাসমত। ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দি মৃত্যু নিয়ে বর্ধমান সংশোধনাগারের তরফে জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে। 
Advertisement
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ১৯৮১ সালের অক্টোবর মাসের একটি খুনের মামলায় তাঁর যাবজ্জীবন সাজা ঘোষণা করেন সিউড়ির প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। সেই থেকে তিনি সিউড়ি সংশোধনাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়ায় গত ২৬ সেপ্টেম্বর তাঁকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়। ২৪ অক্টোবর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার তিনি মারা যান। 
সম্পর্কিত সংবাদ