নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রবিবার বর্ধমানের বীরহাটা বড়মায়ের কৃষ্ণ মন্দিরে গোপাল মহামিলন উৎসবের আয়োজন করা হয়। এদিন সকালে মন্দিরে গোপালের বিশেষ পুজো করা হয়। দুপুরে ভোগ নিবেদন করা হয়। বিকেলেও ভোগ নিবেদনের ব্যবস্থা করা হয়েছিল। উদ্যোক্তারা বলেন, শহরের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা গোপালদের এনে মন্দিরে রেখেছিলেন। দিনে পুজোর পর সন্ধ্যায় আরতি করা হয়। হরিনামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। এবারই প্রথম মহামিলনের আয়োজন করা হয়েছিল। প্রায় ১৫০টির গোপাল এনে পুজো করা হয়।



