Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী

বর্ধমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুলছাত্রী
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সে বর্ধমানের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, শহরের আঁজিরবাগানে দিদিমার বাড়ি থেকে সে পড়াশোনা করত। বাঁকুড়ার পাত্রসায়রে তার বাড়ি। 
Advertisement
হাটগোবিন্দপুরে ঝুলন্তদেহ উদ্ধার: শ্বশুরবাড়ির লোকজনের হাতে মার খেয়ে অপমানে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। সোমবার বিকেলে ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম জগন্নাথ মাঝি(৩৭)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। শক্তিগড় থানার হাটগোবিন্দপুরে তাঁর বাড়ি। মৃতের দাদা গৌতম মাঝি বলেন, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে ভাইয়ের অশান্তি চলছিল। ঘটনার আগের দিন শ্বশুরবাড়ির লোকজন এসে ভাইকে ও মাকে মারধর করে। এই অপমানে ভাই আত্মঘাতী হয়েছেন। তিনি আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিকভাবে পুলিসের অনুমান। 
মেমারিতে আত্মঘাতী যুবক: অপর একটি ঘটনায় মেমারি থানার কুলুপুকুর এলাকায় কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সুশান্ত মালিক(২৮)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার রাতে তিনি মারা যান।  
সম্পর্কিত সংবাদ